1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 23, 2026, 4:10 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

‘খাশোগির লাশ এসিডে গলিয়ে ড্রেনে ফেলা হয়’

  • আপডেট টাইম : Saturday, November 10, 2018
  • 430

বাংলা ফটো নিউজ : তুরস্কের সরকারপন্থী দৈনিক সাবাহ জানিয়েছে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির মরদেহ এসিড দিয়ে গলিয়ে দেহাবশেষ কনস্যুলেটের ড্রেনে ফেলে দেয়া হয়। তবে খবরের কোন সূত্র উল্লেখ করেনি দৈনিকটি।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে সাবাহ জানায়, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ড্রেনে এসিডের নমুনা পেয়েছিল তদন্তকারীরা। যে কারণে তদন্তদল বিশ্বাস করেছে তার মরদেহ গলিয়ে ড্রেনে ফেলা হয়েছে।

তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews