1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 8:07 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গৃহবধূকে গণধর্ষণ, চারজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, November 11, 2018
  • 309

বাংলা ফটো নিউজ : সাভারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন কালিয়াকৈর গ্রামের বিল্লাল হোসেন (৩০), আলামিন (৩২), রাফিজ (২৫) ও হানিফ (২৪)।

পুলিশ দাবি করছে, শুক্রবার রাতে ওই গৃহবধূকে (২২) পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে আলামিনের বাড়িতে নিয়ে যান বিল্লাল হোসেন। সেখানে চার আসামি তাঁকে ধর্ষণ করেন। পরে সকালে ওই গৃহবধূ চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ওই গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews