1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে ড. কামালের সংবাদ সম্মেলন আজ

  • আপডেট টাইম : Sunday, November 11, 2018
  • 374

বাংলা ফটো নিউজ : আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে আজ রোববার সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের কথা জানাবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রোববার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শনিবার বিকেলে ২০ দলের বৈঠক শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাব কি যাব না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। দুই দিনের মধ্যে জোট, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বিএনপিতে। শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। কাছাকাছি সময়ে অপর একটি কক্ষে ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গেও বৈঠক হয়। জোটের বৈঠকে সভাপতিত্ব করেন অলি আহমদ। জোটের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের সঙ্গে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সেখানে দলটির নেতারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে মত দেন বলে জানা গেছে।

২০-দলীয় জোটের শরিক দলের একাধিক সূত্র জানায়, শনিবারের বৈঠকে বিএনপি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে শরিকদের প্রত্যেকের কাছে আলাদা মতামত চেয়েছে। এতে অধিকাংশ দলই নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিএনপিকে জোটগতভাবে নির্বাচন করতে হলে শরিকদের প্রতীক বরাদ্দের জন্য রোববারের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews