1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:58 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : Sunday, November 11, 2018
  • 296

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় আপন বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন জাহিদুর রহমান (২৭) নামে এক যুবক। পরে তিনি আবার থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন।শনিবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। তিনি কাইচাবাড়ি এলাকার ফজল লোকমানের ছেলে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি-তদন্ত) জাবেদ মাসুদ বলেন, শনিবার রাতে ধারালো দা হাতে থানায় এসে জাহিদ তার ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করে আত্মসমর্পণ করেন।

ওসি বলেন, এসময় জাহিদ বর্ণনা দেন- তার বড়ভাই আবু তাহের খারাপ কাজ করতেন। আবার খারাপ কাজকে প্রশ্রয়ও দিতেন। এ কারণে তিনি তার ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন।

জাবেদ মাসুদ আরও বলেন, তারা দুই ভাইই মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এ কারণেই হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের মাথা ও গলায় কোপের চিহ্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews