1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:33 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে ‘ভুয়া ডিবি পুলিশ’ নিহত

  • আপডেট টাইম : Monday, November 12, 2018
  • 497

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামিম হোসেন (৫৫) নামের এক ভুয়া ডিবি পুলিশ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে যশোর জেলার কোতোয়ালী থানার মহেন্দপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। আজ সোমবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি চালা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শামিম একটি প্রতারক চক্রের সদস্য এবং এ চক্রের সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতো। রোববার শামিমকে আটকের পর আজ ভোর রাতে তাকে নিয়ে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় তার সহযোগী এ চক্রের অন্য সদস্য ভুয়া ডিবি পুলিশদের ধরতে অভিযান চালায় ধামরাই থানা পুলিশ। এসময় তার সহযোগী অন্য ভুয়া ডিবি পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় দুই পক্ষের গুলিতে ওই ভুয়া ডিবি পুলিশ সদস্য শামিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহত ওই ভুয়া ডিবি পুলিশ সদস্যর বিরুদ্ধে ধামরাই থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews