1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:26 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নৌকায় মনোনয়নপ্রত্যাশী ৪০২৩ জন

  • আপডেট টাইম : Monday, November 12, 2018
  • 366

বাংলা ফটো নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিন্দ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৪০২৩ জন।

আজ সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার পরপরই আওয়ামী লীগের ফরম বিতরণের সমাপ্তি ঘোষণা করা হয়। তবে জমা নেওয়া হয় রাত ৭টা পর্যন্ত। তবে মঙ্গলবারও মনোনয়ন ফরম জমা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনার মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম।

দেশের ৮টি বিভাগ থেকে ৩০০ আসনেই মনোনয়ন প্রত্যাশীরা ফরম নিয়েছেন এবং জমা দিয়েছেন। তবে জোট সমীকরণের কারণে অনেক আসনই ছাড় দিতে হতে পারে। সেক্ষেত্রে অনেক নেতাই বাদ যাবেন। তবে কারা নৌকার টিকিট পাচ্ছেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৫ নভেম্বর পর্যন্ত। ১৪ নভেম্বর মনোনয়ন জমাদানকারীদের সঙ্গে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে কে হচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী।

শুক্রবার ১ম দিনে ১৩২৯ টি, দ্বিতীয় দিন শনিবার ১১৩২ টি এবং রোববার ৮৩৫ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। চতুর্থ দিন সোমবার ৭২৭ জন অর্থাৎ চার দিনে ৪০২৩টি মনোনয়ন বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা করে মোট মূল্য দাঁড়ায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

গত তিনদিনের মতো সোমবারও আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারী নেতা-কর্মীদের প্রচণ্ড ভিড় ছিল। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে শো-ডাউনের মাধ্যমে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের কারণে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews