1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নির্বাচন এক মাস না পেছালে কাল কর্মসূচি

  • আপডেট টাইম : Tuesday, November 13, 2018
  • 400

বাংলা ফটো নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ঘোষণা করার মধ্যে সরকারি ‘ষড়যন্ত্র’ দেখছে জাতীয় ঐক্যফ্রন্ট।সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভোট পেছানো নিয়ে কথা বলেন জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচন বানচালের জন্য ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর করেছে।

আ স ম আবদুর রব বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। বাইরের দেশগুলো নববর্ষে উৎসব করে। এসব ফেলে কোনো দেশের কূটনীতিক এমনকি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চাইবেন না। সরকারের ইশারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এই তারিখ দিয়েছে। তারা চায় না, এ দেশে কোনো নির্বাচন হোক।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। নির্বাচন এক মাস পেছাতে হবে। এই দাবি মানা না হলে কাল (মঙ্গলবার) বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।’

জেএসডির সভাপতি বলেন, সরকার সত্যিকার অর্থে নির্বাচন চাইলে আলোচনা করে আবারও পুনঃতফসিল করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews