1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 9:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পরিচয় মিলেছে আশুলিয়ায় উদ্ধার হওয়া ৮ টুকরো মৃতদেহের

  • আপডেট টাইম : Tuesday, November 13, 2018
  • 302

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন ৮ টুকরো মৃতদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিহতের নাম মেহেদি হাসান টিপু। সে যশোরের বাঘারপাড়া থানাধীন অন্তরামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকির ছেলে। পোশাক কারখানায় কাজ করতেন তিনি। এ ঘটনায় মানিক নামের একজনকেও আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী স্বপ্না বেগম মৃতদেহটি সনাক্ত করেন। পাশাপাশি আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্লা জানান, গত ৯ নভেম্বর থেকে নিখোঁজ থাকা টিপুর স্বজনরা থানায় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন। পরে নিহতের স্ত্রী মৃতদেহটি সনাক্ত করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মানিক নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত মানিকই মোবাইল ফোনে মেহেদী হাসানকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরনের রাতেই মেহেদী হাসানকে হত্যা করেছে তারা। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তবে ঘটনাটি শুধু টাকার জন্য নাকি প্রেমঘটিত বা অন্য কোন বিষয় আছে কি-না তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানা পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews