1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 9:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক পরিবারের ৪ জন দগ্ধ

  • আপডেট টাইম : Thursday, November 15, 2018
  • 291

বাংলা ফটো নিউজ : সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মাজজারুল ইসলাম (৩৫), স্ত্রী সুমি আক্তার (৩০) তার মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)।

দগ্ধ মুদি দোকানী মাজহারুল ইসলাম জানান, তার দোতলা বাড়িতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরের ভিতরে ফেলে দেয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে গেলে তার পরিবারের ৪ জনই দগ্ধ হন।

দগ্ধদের আত্মচিৎকারে প্রতিবেশী ও এলাকাবাসী এগিয়ে এসে পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, দগ্ধ ৪ জনেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews