1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 1:19 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ছাত্রলীগের আল্টিমেটাম

  • আপডেট টাইম : Thursday, November 15, 2018
  • 422
মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ছাত্রলীগের আল্টিমেটাম

বাংলা ফটো নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। অন্যথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছে ছাত্র সংগঠনটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এমনটি জানিয়েছে ছাত্রলীগ।

এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করারও ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে ছাত্রলীগের নেতারা এই আল্টিমেটাম দেন।

ঢাবির মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে মিছিল শেষ হয়। সেখানে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ বিনষ্ট করেছে। তারা চায় ক্ষমতা, বাংলাদেশের মানুষের ভালোমন্দ চায় না। তাদের লক্ষ্য শুধু ক্ষমতা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি-জামায়াতের ক্যাডাররা তত উচ্ছৃঙ্খল হচ্ছে। তাদের ব্যাপারে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়োজনে আমাদের জীবন বাজি রাখতে হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, হামলাকারীরা ছাত্রদল ও বিএনপির ক্যাডার। অথচ মির্জা ফখরুল তাদের ছাত্রলীগের হেলমেট-বাহিনী বলে মিথ্যাচার করেছেন। আমরা বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যাচার ও অপসংস্কৃতির নিন্দা জানাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। মির্জা ফখরুলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বক্তব্য মিথ্যা বলে স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews