1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নৌকায় ৮ দল, ধানের শীষে ১১

  • আপডেট টাইম : Friday, November 16, 2018
  • 332

বাংলা ফটো নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ‘নৌকা’ প্রতীক এবং বিএনপির নেতৃত্বাধীন জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতাসীনদের জোটে নিবন্ধিত দলের সংখ্যা আটটি। বিরোধী জোটে নিবন্ধিত দলের সংখ্যা ১১ টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে প্রধান দুই দল থেকে এই তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জোট বদ্ধ হয়ে একই প্রতীকে নির্বাচনের বিষয়ে ইসিকে জানানোর শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা চিঠিতে মোট ১৫টি দলের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা আটটি। এগুলো হলো—আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্ট-ন্যাপ, তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপি। অনিবন্ধিত দলগুলো হলো—গণ আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাসদ, কৃষক শ্রমিক পার্টি ও তৃণমূল বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিতে জানানো হয়েছে, বিএনপি, এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই জোট জাতীয় ঐক্যফ্রন্ট নামে নির্বাচন করবে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও এই জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের প্রার্থীরা ‘কুলা’ প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে ক্ষেত্র বিশেষ কেউ কেউ ‘নৌকা’ প্রতীক নিয়ে লড়বে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সই করা চিঠিতে জানানো হয়েছে, তাদের জোটে বাংলাদেশ খেলাফত ও ইসলামী ফ্রন্ট ‘লাঙল’ প্রতীক নিয়ে নির্বাচন করবে। ইসি সচিবালয় সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে রাজনৈতিক জোটের দলের সংখ্যা কমবেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews