1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:24 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

  • আপডেট টাইম : Tuesday, November 20, 2018
  • 311

বাংলা ফটো নিউজ : কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন টেকনাফে ও অন্যজন কুতুবদিয়ায় নিহত হন। র‍্যাব জানিয়েছে, নিহত দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অন্যজন ‘জলদস্যু’।

নিহতদের কাছ থেকে এক লাখ ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশিক জাহাঙ্গীর (৩২) ও মো. আরিফ হোসেন (৩০)। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা বড়ি, দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত আশিক জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার কোতোয়ালি এলাকার ও আরিফ হোসেন নারায়ণগঞ্জ জেলার তল্লা বড় মসজিদ এলাকার বাসিন্দা। নিহত আশিক জাহাঙ্গীরকে ড্রাইভিং লাইসেন্স ও আরিফকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ টেকনাফ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লে. মির্জা শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। এই খবরে র‍্যাব-৭-এর একটি দল সড়কের কেরুনতলীতে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত র‍্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে তা অমান্য করে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে র‍্যাবও পাল্টা গুলি করলে একপর্যায়ে ট্রাকটি থামে। এ সময় ট্রাকটি তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা বড়ি, দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব।

এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি একজন ‘জলদস্যু’।

নিহত ব্যক্তির নাম দিদারুল ইসলাম (৩২)। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, আজ মঙ্গলবার ভোরে কুতুবদিয়া দ্বীপে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কুখ্যাত জলদস্যু দিদারুল নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নিহত দিদার উপজেলার লেমশীখালী কড়লা পাড়ার বাসিন্দা। তাঁর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, নিহত দিদারের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাসী, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। দিদারের কাছ থেকে ছয়টি একনলা বন্দুক, ২০টি কার্তুজ, নয়টি খালি খোসা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews