1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 1:19 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিশেষ অ্যাপসের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

  • আপডেট টাইম : Tuesday, November 20, 2018
  • 423

বাংলা ফটো নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় দিনের সাক্ষাৎকার চলছে। দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ সাক্ষাৎকার পর্ব শুরু হয়।

সরকার সারাদেশে ভিডিও কলের বিশেষ অ্যাপস স্কাইপ বন্ধ করে দিয়েছে। এমনকি গুলশান কার্যালয়ের ইন্টারনেশ সংযোগও বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্কাইপ বন্ধ থাকায় প্রথমে দলীয় মনোনয়প্রত্যাশীদের সঙ্গে যুক্ত হতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুর দিকের সাক্ষাৎকারদাতারা দলের দ্বিতীয় এ শীর্ষ নেতার সঙ্গে কথা বলতে পারেননি।

সাক্ষাৎকার পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পর বিশেষ অ্যাপের ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান এই সাক্ষাৎকারে যুক্ত হন। সাক্ষাৎকার দিয়ে আসা একাধিক মনোনয়নপ্রত্যাশী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা যথারীতি সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews