1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 9:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধসহ আহত ২৪,তিন থানার পুলিশ মোতায়েন

  • আপডেট টাইম : Thursday, November 22, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নের বালুচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকের এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহতরা হলেন মিলন (৩০), আসাদ মোল্লা (৪৫), জামাল মোল্লা (৫০), মাসুম (৪০), খোকন সরকার (৪৫), আক্তার মুন্সী (২৮), জাকারিয়া (২২), আক্তার মোল্লা (২৮), মজিবর মুন্সী (৫৫), মোতাহার হোসেন।

বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে নুরু বাউল গ্রুপ ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পর্যায়ক্রমে ৪/৫ টি গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংর্ঘষ ছড়িয়ে পড়ে।

সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী শ্রীনগর ও টঙ্গিবাড়ির থানা পুলিশ সাথে যোগ দিলে পরিস্থিতি বেলা সাড়ে ১১ টায় নিয়ন্ত্রণ আসে। তবে এলাকায় লুট পাটের ঘটনা চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে।

সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান জানান, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীনগর ও টঙ্গিবাড়ির থানা পুলিশের সহায়তা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews