1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

‘সৌদি যুবরাজের সাংবাদিক হত্যার আদেশের অডিও সিআইএর কাছে’

  • আপডেট টাইম : Thursday, November 22, 2018
  • 391

বাংলা ফটো নিউজ : তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে সৌদি আরবের সিংহাসনের উত্তরাধকিারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি ফোন রেকর্ড রয়েছে। ওই ফোনকলে সৌদি যুবরাজ ‘যত তাড়াতাড়ি সম্ভব খাশোগিকে চুপ করিয়ে’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রখ্যাত এক তুর্কি কলামিস্টকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মাসে আঙ্কারা সফরের সময় সিআইএ পরিচালক ওই ফোন রেকর্ড থাকার ‘ইঙ্গিত’ দিয়েছেন। তবে এধরণের কোনও রেকর্ড থাকার কথা বার্তা সংস্থা রয়টার্সের কাছে অস্বীকার করেছেন তুরস্কের এক কর্মকর্তা।

হুরিয়াত সংবাদপত্রের সাংবাদিক আবদুল কাদির সিলভি তার এক কলামে লিখেছেন, ‘আরেকটি রেকর্ডিংয়ের আলোচনা আছে’। ওই ফোনালাপটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূত ভাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

সিলভি লিখেছেন, বলা হয়ে থাকে সিআইএ প্রধান জিনা হাসপাল তুরস্ক সফরের সময় এই ইঙ্গিত দিয়েছেন। তিনি লেখেন, মার্কিন সংস্থার পর্যবেক্ষণ করা এক ফোন কলে ‘যত তাড়তাড়ি সম্ভব খাশোগিকে চুপ করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ।

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর (শুক্রবার) মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব ।

তবে তারা দাবি করে, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না।আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews