1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 9:25 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

  • আপডেট টাইম : Saturday, December 1, 2018
  • 303

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন ও অপর এক প্রতিবেশী দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, দগ্ধ আকরাম হোসেনের শরীরের ৯০ শতাংশ, স্ত্রী লাবনী আক্তারের সাত শতাংশ ও ছেলে আশিকুর রহমানের পাঁচ শতাংশ পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীর থানা এলাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা ইপিজেড স্টেশন অফিসার হুমায়ন কবির বলেন, আজ শনিবার ভোর ৫টায় আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার মোস্তাফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে আগুনের ঘটনা ঘটে। কক্ষটির দরজা জানালা বন্ধ থাকায় ঘরের মধ্যে থাকা সিলিন্ডারের গ্যাস ও বাথরুমে জমে থাকা মিথেন গ্যাস আগুনের স্পর্শে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাককর্মী দম্পতি আকরাম হোসেন ও তাঁর স্ত্রী লাবলী আক্তার তাদের আট বছরের ছেলে আশিকুর রহমানকে নিয়ে সেখানে থাকেন। ভোরে আকরাম রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দরজা-জানালা বন্ধ থাকায় বিকট আওয়াজে দরজা জানালা ভেঙে পাশের একটি ইলেকট্রনিক্স শোরুম ও আরো একটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হন ওই দম্পতি, তাদের সন্তান ও প্রতিবেশী এক যুবক। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আগুনে শোরুমে থাকা মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে। শোরুম মালিক দাবি করছেন, আগুনে তাঁর দোকানে থাকা ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews