1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 1:19 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু

  • আপডেট টাইম : Tuesday, December 11, 2018
  • 472

বাংলা ফটো নিউজ : সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীর নিজ বাস ভবন প্রাঙ্গণ থেকে আজ মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। পৌরসভার ওয়ার্ড কমিটির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তিনি এ প্রচারনা শুরু করেনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর এ মতবিনিময় সভা তার আনুষ্ঠানিক প্রচারনা।

এ সময় ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বলেন, ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে হবে। ভোটেরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। যাহাতে কেহ ভোট চুরি বা ছিনতাই করতে না পারে।

মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর খোন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদির, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, সাভার পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: আহসানউল্লাহ, কাউন্সিলর ডারফিন আক্তার, বিএনপি নেতা নূর করিম ভূইয়া, সাবান আলী, আব্দুস সামাদ মোল্লা, নাজমুল আলম, সাভার পৌর যুবদলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা আবদুর রহমানসহ আরও অনেকে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews