1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : Wednesday, December 19, 2018
  • 419

বাংলা ফটো নিউজ : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়ায় বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর সরকারদলীয় নেতাকর্মীদের নির্যাতন, নির্বাচনী কর্মকান্ডে বাধা প্রদান, নির্বাচনী অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা-১৯ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

আজ বুধবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় তিনি নির্বাচনী কর্মকাণ্ডে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে ভয়ভীতি এবং হুমকি দেয়াসহ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেন।

তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ নামধারী একটি সন্ত্রাসী দল রড, লাঠিসোঁঠা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে পোস্টার ছিঁড়ে ফেলছে। গত ৩/৪ দিনে তাদের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন ছাড়া কারো নামে ওয়ারেন্ট নেই।

সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সাভারের ভোটকেন্দ্রগুলোতে সহনীয় পরিবেশ সৃষ্টি করা, নির্বাচনের যে কয়দিন বাকি রয়েছে সে কয়দিন যেন ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে পারি এবং ভোটাররা যেন আতঙ্কে না থাকে তার ব্যবস্থা করার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানান।

তিনি জানান, বিজিবি নামায় আমরা কিছুটা আশাবাদী। তবে আগামী ২৫ ডিসেম্বর সেনা মোতায়েনের কথা রয়েছে। সেনা মোতায়েনের পরও যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয় তাহলে আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া আর কিছু করার থাকবে না।

তিনি আরো অভিযোগ করেন, আমার ওপর এখন পর্যন্ত কোনো হামলা না হলেও আমাদের নির্বাচনী বিভিন্ন এলাকায় ক্যাম্পগুলো ভেঙে দিয়েছে। নেতা-কর্মীদের গ্রেফতার এবং ভয়ভিতি দেখানো হচ্ছে। এসব বিষয় জানিয়ে আমি নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনী কাজে বাধা দেয়ার বিষয় লিখিত অভিযোগ করেছি। কিন্তু প্রশাসন এসব অভিযোগের বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

তিনি জানান, একটি হায়েস গাড়ি ও দুটি লাল প্রাইভেটকারসহ মোটরসাইকেলে করে মুখোশ পরে বাড়ির সামনে ঘুরাফেরা করে। তারা আমাদের নেতা-কর্মীদের ভয় দেখাচ্ছে যেন তারা আমার পাশে না থাকে। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। ওয়ারেন্ট না থাকলেও তাদেরকে ধরে নিয়ে চালান করে দিচ্ছে। কাউকে আবার রিমান্ডে নিয়ে মারধরও করছে।

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি পদক্ষেপ নেয়, আমরা চাই শান্তিপূর্নভাবে নির্বাচন হোক। আমরা যেন ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারি। সিল ছাপ্পড় মেরে কখনও বিজয়ী হইনি আর হওয়ার ইচ্ছাও নেই।

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কায় আছি বলেই আমি সংবাদ সম্মেলন করেছি। আমার নিজের মহল্লায় এখনও নির্বাচনী প্রচারণা করতে পারিনি। এছাড়া শিমুলিয়া, পাথালিয়া ও ইয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ভয়ে প্রচারণা করতে পারছি না। এসব প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আমরা নির্বাচনী মাঠে আছি এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত থাকবো।’ জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews