বাংলা ফটো নিউজ : সাভার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। সমিতির সদস্যদের কন্ঠভোটে সভাপতি আবুল হোসাইনকে সভাপতি এবং মোহাম্মদ আলীমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও মাসুদ বিশ্বাসকে কার্যনির্বাহী সদস্য ঘোষণা করে এবং ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যদের পরে মনোনীত করা হবে বলে জানা গেছে।বুধবার সকালে সমিতির কার্যালয়ে আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় তাদের নতুন করে দায়িত্ব দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর নূর আলম সিদ্দিকী নিউটন প্রমুখ।
Leave a Reply