1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 4:19 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

মালয়েশিয়ায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৫ শতাধিক, ১১১ স্কুল বন্ধ

  • আপডেট টাইম : Thursday, March 14, 2019
  • 423

বাংলা ফটো নিউজ : নদীতে বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলায় মালয়েশিয়ায় শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ পাঁচ শতাধিক ব্যক্তি।

শিক্ষামন্ত্রী মাসজলি মালিক বুধবার প্রাথমিকভাবে ৪৩টি স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছিলেন। পরে এই সংখ্যা দ্বিগুন করা হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন,‘শিক্ষা মন্ত্রণালয় পাসির গুদাং এলাকায় দ্রুত ১১১টি স্কুলের সব কয়টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে একটি লরি গত সপ্তাহে জহর প্রদেশের দক্ষিণে বর্জ্যগুলো ফেলেছিল। এরপরই বিস্তৃত এলাকায় বিষাক্ত ধোঁয়া ছেয়ে যায়। যাদের নিশ্বাসের সঙ্গে এই ধোঁয়া দেহে প্রবেশ করেছে তাদের বমি বমি ভাব কিংবা বমি হয়েছে।

এদিকে মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে, যাদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ১৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews