1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট টাইম : Sunday, March 17, 2019
  • 361

বাংলা ফটো নিউজ : সাভারে র‌্যালী, আলোচনাসভা, কেক কাটর ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে সাভার উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশু দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলায় বিভিন্ন স্টল, নাগরদোলাসহ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।অন্যদিকে বিকালে পৌর এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশুদিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান (অভি), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মারফত আলী মাসুদ, সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: ফরিদ হোসেন টুটুল ও যুবলীগ নেতা শাহিন আলম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews