1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 12:24 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

লিফটের চাপায় আলভিরার করুণ মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : লিফটটি বন্ধ। বাইরে থেকে চকচকে। সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় ভবনের এক নিরাপত্তাকর্মী বললেন, ‘কালকে আইলে দ্যাখতেন। কী রক্ত! মাইয়াডারে নিয়া চিক্কুর পাড়তে পাড়তে হ্যার (ওর) বাপ-মায় হাসপাতালে গেল। পরে শুনলাম মইরাই গ্যাছে গা। কী সুন্দর ফুটফুইট্যা আছিল।’

রাজধানীর শান্তিনগরের চামেলিবাগে গত বৃহস্পতিবার ১৮ তলা একটি আবাসিক কমপ্লেক্সের লিফটের দুই দরজার চাপায় আলভিরা নামের ৯ বছরের একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি তার বাবা ব্যবসায়ী শিপলু রহমান ও মা উম্মে সালমার সঙ্গে ওই ভবনের ১৫ তলার একটি ফ্ল্যাটে থাকত।

ভবনের বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা বলছেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সেজেগুজে বের হচ্ছিল পরিবারটি। পরিবারটি লিফটে ওঠার সময় শিশুটি ঢুকতে গেলে সজোরে দরজা বন্ধ হয়ে যায়। এতে শিশুটি মাথায় আঘাত পায়, ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। পরে শিশুটিকে দ্রুত পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সাধারণত লিফটের দরজার দুই পাশে সেন্সর থাকে। যার কারণে লিফটের দুই দরজার মাঝে কোনো মানুষ বা বস্তু পড়লে দরজাগুলো আর লাগে না। ভবনের বাসিন্দারা বলছেন, ওই লিফটের সেন্সরগুলো নষ্ট ছিল। শিশুটির মৃত্যুর পর থেকে লিফটের ত্রুটি নিয়ে সরব হয়েছেন তাঁরা।

ভবনটির পরিচালনা কমিটির সভাপতি আলমগীর মিয়া বলেন, এটি নিছক দুর্ঘটনা। লিফটটি সাত-আট বছরের পুরোনো ঠিকই। তবে সেটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। লিফট অপারেটরও থাকেন।

এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ওই ভবনে গিয়েছিলেন। ততক্ষণে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews