বাংলা ফটো নিউজ : সাভার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বুধবার সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের কন্ঠভোটে আবুল হোসাইনকে সভাপতি ও মোহাম্মদ আলীমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে মাসুদ বিশ্বাসকে কার্যনির্বাহী সদস্য ঘোষণা করা হয়। পরে অন্য সদস্যদের মনোনীত করে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবু জাফর আহমেদ ও আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশাধন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ সুরুজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক এ আর হাসান আলী আজাদ, প্রচার সম্পাদক শ্রী বিশ্বজিত ঘোষ, কার্য্যকরি সদস্য মাসুদ বিশ্বাস, আনোয়ার হোসেন ও সুকুমার সাহা কমল।
Leave a Reply