1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 9:54 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অপসারণ দাবীতে মানববন্ধনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম : Tuesday, April 2, 2019
  • 302

বাংলা ফটো নিউজ : পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার অপসারনের দাবীতে মানববন্ধন করে সাভারের লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা। ঘটনার পরের দিন মানববন্ধনকারী ওই ইলেকট্রিশিয়ানদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনরে উদ্ভাবনী উদ্যোগ “ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। আগে নতুন সংযোগ নিতে গেলে গ্রাহকদের ইলেকট্রিশিয়ানদের ছাড়পত্রের প্রয়োজন হতো। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পৌছে দেয়ার জন্য এখন আর ইলেকট্রিশিয়ানদের ছাড়পত্রের প্রয়োজন হয়।

এদিকে মানববন্ধনকারী ইলেকট্রিশিয়ানদের অভিযোগ , জোনাল অফিসের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিন যোগ দেওয়ার পর থেকেই লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের পল্লী বিদ্যুৎ অফিসে প্রবেশ করতে দিচ্ছে না। এর প্রতিবাদ করলে তিনি ইলেকট্রিশিয়ানদের দালাল বলে আখ্যায়িত করছেন।

এছাড়াও নতুন সংযোগ নিতে গেলে গ্রাহকদের লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানের ছাড়পত্র লাগে। সেখানে এই ডিজিএম কোন ইলেট্রিশিয়ানের ছাড়পত্র ছাড়াই নিজেদের লোকদিয়ে সংযোগ দিচ্ছে। তাহলে ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষন দেয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ৪হাজার করে টাকা কেন নিয়েছে এ প্রশ্ন মানববন্ধনকারীদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews