বাংলা ফটো নিউজ : বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রথম দিনের অভিযানে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় সাভার পৌর এলাকার একটি আবাসিক ও দুইটি বানিজ্যিক বহুতল ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে বাজার বাস স্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটসহ পৌর এলাকার তালবাগ মহল্লায় অবস্থিত (১০ তলা) আবাসিক ভবন সিটি টাওয়ার ও থানা রোডের বানিজ্যিক-আবাসিক হিসাবে পরিচিত বিসমিল্লাহ্ টাওয়ারকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করে ভবন গুলোতে সতর্কতার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ব্যানার টাঙানো হয়েছে।
ভবন গুলোতে জরুরি বহির্গমনের জন্য কোনো সিঁড়ি নেই, ফায়ার এলার্ম নেই, বিদ্যুৎ গেলে জরুরি লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই, রাইজার পয়েন্ট নেই, বেজমেন্টে পানির রিজার্ভ ট্যাংকি নেই, পাপ্ম নেই, হাইড্রেন্ট পয়েন্ট নেই, এক্সটিংগুইশার ও হোস পাইপ নেই।
এছাড়াও অগ্নি নির্বাপক যন্ত্র ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ না থাকায় ভবন গুলো মানুষ মারার ফাঁদে তৈরি হয়েছে উল্লেখ করেন সাভার ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মো: লিটন আহাম্মেদ জানিয়েছেন প্রাথমিকভাবে সেসব ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেয়া হচ্ছে। নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।এ কারনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তদরের উদ্যোগে এ অভিযান চালানো হচ্ছে। তবে ঘোষণা করা অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বলেও জানান তিনি।
Leave a Reply