বাংলা ফটো নিউজ : সাভারে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পৌর এলাকার মজিদপুরের হাজী লুৎফর রহমানের মালিকানাধীন ওই পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এলাকাবাসী জানায়,দুপুরে পুকুরে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে প্রাথমিক ভাবে পুলিশ ওই যুবকের মৃত্যুর কারন বলতে না পারলেও পুকুরের পানিতে ডুবে ওই যবকের মৃত্যু হয়েছে বলে ধারনা করছে এলাকাবাসি।
এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে মযনা তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে নিহত ওই যুকরে কোন পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধারকৃত নিহত ওই যুবকের পরনে ছিল কালো সার্ট ও জিন্স প্যান্ট। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যয়েনি এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply