1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:16 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আটক ৩

  • আপডেট টাইম : Wednesday, April 24, 2019
  • 373

বাংলা ফটো নিউজ : সাভারে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে নাঈম হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত নাঈম ওই এলাকার মনির হাসানের ছেলে এবং সে সাভারের ট্রাষ্ট কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিল বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজাশন এলাকায় মঙ্গলবার রাতে মিলন ও শাকিল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামাতে যান নাঈম। নঈম কোন কিছু বুঝে উঠার আগেই শাকিল তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যপারে সাভার মডেল থানার এসআই রুবেল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে নিহতের পিতা লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের মধ্যে শাকিল, মিলন ও রিফাতসহ তিন জনকে গ্র্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews