বাংলা ফটো নিউজ : সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জণকন্ঠের নিজস্ব প্রতিবেদক প্রয়াত সৌমিত্র মানবের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ আসর সাভার প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শওকত আলী মাহামুদ, বিএফইউজের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল্লাহ মুন্সি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ও ওসি (তদন্ত) মোঃ সওগাতুল আলম, সাভার উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, সাভার মহিলা পরিষদ সাভার শাখার সভানেত্রী পারভীন ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখার সভাপতি আব্দুল কাদের তালুকদার, সাভার পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরে আলম সিদ্দিকী নিউটন, সাভার পৌর নাগরিক কমিটির সভাপতি ও ফোয়াসের সহ-সভাপতি ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও স্মরণসভায় প্রয়াত সাংবাদিক সৌমিত্র মানবের সহধর্মিনী মিশু বড়ুয়া, একমাত্র কন্যা সৌমিলী, বিভিন্ন আত্বীয়-স্বজনসহ সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের গণমাধ্যমে কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মাধ্যমে সাভার প্রেসক্লাব আয়োজিত এ স্মরণসভার আলোচনা শুরু করা হয়।
সভা পরিচালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য ও প্রেসক্লাবের সদস্য তোফায়েল হোসেন তোফা সানি।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে এই সাংবাদিক নেতা ইহলোক ত্যাগ করেন।
Leave a Reply