1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 2:00 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

নারীর ক্ষমতায়নে কাজ করবে জেসিআই ও সিটি ব্যাংক

  • আপডেট টাইম : Monday, May 6, 2019
  • 401

বাংলা ফটো নিউজ : নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। এ বিষয়ে সম্প্রতি জেসিআই ও সিটি আলো এক সমঝোতা চুক্তি করেছে। সিটি আলো সেন্টারে চুক্তিটি হয়। জেসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জেসিআই নারীর ক্ষমতায়নে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং এই সমঝোতা চুক্তি এতে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো। এই চুক্তির আওতায় জেসিআই বাংলাদেশ এবং সিটি আলো বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার ও নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে।

জেসিআই বাংলাদেশের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ১ হাজার এবং এর ৪০ শতাংশ নারী। এ চুক্তির মাধ্যমে জেসিআইয়ের নারী সদস্যরা সিটি আলোর কাছ থেকে বেশ কিছু ব্যাংকিং সুবিধা পাবেন। এর মধ্যে প্রতি ব্যাচে ১০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ও স্বীকৃতি প্রদান, সিটি আলোর তিন ধরনের সঞ্চয়ী অ্যাকাউন্টের সুবিধা উল্লেখযোগ্য। পাশাপাশি জেসিআই বাংলাদেশও তাদের নানা কর্মসূচি সিটি আলো সেন্টারে আয়োজন করতে পারবে এবং সিটি আলোর বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করবে।

চুক্তিটি সই করেন জেসিআই বাংলাদেশের স্থানীয় সভাপতি ইরফান ইসলাম এবং সিটি আলোর পক্ষে সিটি ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ইরফান হক, হেড অব সিটি আলো মারিয়াম জাভেদ জুহি, অ্যাসোসিয়েট ম্যানেজার মুর্শিদুল হাসান, সিটি ব্যাংকের ক্লাস্টার হেড নাসরিন আক্তার, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং সাইফুল ইসলাম, জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ফাইয়াজ আতিকুল ইসলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইসমাত জাহান, ন্যাশনাল ডিরেক্টর মাহামুদ উন নবী, কানিজ ফাতেমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews