1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় একাধিক নারীকে ধর্ষণের অভিযোগে ভণ্ড পীর গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, May 7, 2019
  • 287

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একাধিক নারীকে ধর্ষণের মামলায় মনির হোসেন (৪০) নামের এক ভণ্ড পীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আশুলিয়া থানায় মামলাটি করা হয়। মামলা দায়েরের পরপরই আশুলিয়ার কুড়গাঁও নতুনপাড়া আমতলার আস্তানা থেকে মনিরকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর পুলিশ মনিরকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, তিনি, তাঁর বোন ও বোনের মেয়েকে ধর্ষণ করেছেন মনির। আরও অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম বলেন, মনির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। মনিরের কাছ থেকে অজানা তথ্য বের করার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews