1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আজ আদালতে যাচ্ছেন না খালেদা

  • আপডেট টাইম : Tuesday, May 14, 2019
  • 350

বাংলা ফটো নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বিচারকাজ আজ মঙ্গলবার (১৪ মে) থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তবে আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর পেশকার আরিফ হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, গ্যাটকো দুর্নীতি মামলার শুনানির তারিখ আছে মঙ্গলবার। এতদিন ধরে মামলাটির বিচারকাজ চলছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে। তবে আর ওই আদালতে মামলার বিচারকাজ অনুষ্ঠিত হবে না। মামলার বিচারকাজ অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন গতকাল সোমবার আদালত হাতে পেয়েছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সোমবার সন্ধ্যায় বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা সব মামলার বিচার এখন থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে।

তবে খালেদা জিয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন।অসুস্থতার কারণে তিনি আজ আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।এর আগে কয়েকবার হাজিরার তারিখ নির্ধারণ করেও হাসপাতালে থাকার কারণে তাঁকে আদালতে উপস্থিত করা হয়নি।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া দণ্ডিত হন। পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর গত বছরের সেপ্টেম্বরে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন দিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের কক্ষকে অস্থায়ী বিশেষ আদালতে ঘোষণা করে। সেখানে অনুষ্ঠিত হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ। বর্তমানে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নাইকো দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হচ্ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হচ্ছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে। খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর থেকে তাঁকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews