1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:26 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : Tuesday, May 14, 2019
  • 375

বাংলা ফটো নিউজ : আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে নিজ বাড়ির পাশে তাঁকে গুলি করা হয়। এএফপির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই বন্দুকধারীর উপর্যুপরি গুলিতে নারী সাংবাদিক মিনা মঙ্গল নিহত হন। তিনি দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং দেশটির সংসদের উপদেষ্টা ছিলেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাসরত রাহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে চেপে দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মিনার পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিসে যান। সেখানেই তাঁর গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন। সেই সময়ে তাঁর ওপর হামলা চালানো হয়। কী কারণে এই হামলা বা মিনার কোনো শত্রু ছিল কি না, সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তারা।

এক দশকেরও বেশি সময় সাংবাদিকতার কাজ করেছেন মিনা। তা ছাড়া আরিয়ানা টিভি, সামশাদ টিভিসহ একাধিক টিভি চ্যানেলের উপস্থাপক ছিলেন তিনি। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন। তাঁর নিজস্ব একটি ফেসবুক পেজও ছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানান, হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। কাজেই এটা জঙ্গি হামলা কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মিনা নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন। আফগানিস্তানের মেয়েদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন কর্মশালা করেছেন তিনি। সেটাও কোনো গোষ্ঠীর মাথাব্যথার কারণ হতে পারে। সম্প্রতি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে খুনের হুমকিও পেয়েছিলেন তিনি। এই খুনের তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে জানিয়েছে পুলিশ।

আফগানিস্তানের মানবাধিকারবিষয়ক আইনজীবী ও নারী অধিকার আন্দোলনকারী ওয়াঝমা ফ্রোঘ বলেন, ‘এই নারী ইতিমধ্যে তাঁর জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। এরপরও তাঁর নিরাপত্তায় কিছু নেওয়া হলো না কেন? আমরা এর জবাব চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews