1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে কুপ্রস্তাবে ‘রাজি’ না হওয়ায় মারধর, দেবর-ভাবির পৃথক অভিযোগ

  • আপডেট টাইম : Thursday, May 16, 2019
  • 349

বাংলা ফটো নিউজ : সাভারে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দেবর হাবিবুর রহমান এবং ভাবি পপি আক্তার উভয় পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার বনগাও ইউনিয়ন এলাকার সাধাপুর মহল্লায়। এ সময় দেবর ভাবীসহ ৪ জন আহত হয়েছেন এবং তারা সকলেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পপি আক্তারের অভিযোগ সূত্রে জানা যায়, সাভার উপজেলার বনগাও ইউনিয়নের সাধাপুর মহল্লার বাসিন্দা সৌদি প্রবাসী মোখলেস খানের স্ত্রী পপি আক্তার ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত মোখলেস খানের ছোট ভাই হাবিবুর রহমান খান তার বড় ভাইয়ের বউ পপি আক্তারকে বিভিন্ন সময় একাধিকবার কু-প্রস্তাব দিয়ে আসছিলো। পপি আক্তার বিষয়গুলো এলাকার ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিদের কাছে অভিযোগ করলে তারা কয়েক দফায় বিচার সালিশের মাধ্যমে হাবিবুর রহমানকে এধরনের কাজ থেকে বিরত থাকাসহ বিষয়টি মিমাংশা করে দেন।

এক পর্যায়ে হাবিবুর রহমান মঙ্গলবার রাতে পপি আক্তারের বাসায় গিয়ে অকথ্য ভাষায় বকাঝকাসহ পপিকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এসময় তার ডাক-চিৎকারের আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থলে এসে পপি আক্তারকে উদ্ধার করে। পরে বিষয়টি পপি আক্তার তার ভাইদের জানালে তারা এসে পপিকে তাদের বাড়িতে নিয়ে যাবে বলে জানায়। এসময় হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন বন্ধু মিলে পপি আক্তার ও তার ছোট ভাই নজরুল ইসলাম ও রাকিবুলের উপর হামলা চালিয়ে জখম করে। পরে আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যপারে হাবিবুর রহমান জানান, বড় ভাই সৌদি প্রবাসী মোখলেস খান দেশে না থাকায় তার স্ত্রী পপি আক্তার একাধিক পারকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আমি বাধা দিলে তার ভাই নজরুল ও রাকিবুলকে ডেকে এনে আমাকে মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে লিখিত দুইটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews