1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 282

বাংলা ফটো নিউজ : সাভারে দুটি ফলের আড়ৎ ও দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে সাভার বাজার রোড ও বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পচাবাসি মিষ্টি ও পঁচা খেজুর বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনজুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনজুর হোসেন জানান, পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং করতে সাভারের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় পঁচাবাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করার অপরাধে দুটি দোকানের মালিককে ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন

এছাড়াও জিল্লু ব্রাদার্স ও রনি এন্টারপ্রাইজ নামে দুটো ফলের আড়তে অভিযান পরিচালনা করে পঁচা ও গুড় মেশানো খেজুর রাখার অপরাধে জিল্লু ব্রাদার্সের মালিক আবুল হোসেনকে ৫০ হাজার এবং রনি এন্টারপ্রাইজের মালিক কামাল হোসেনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন করা হয়েছে। তবে রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews