1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:25 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সৌদিতে গাছে বেঁধে গৃহকর্মীকে নির্যাতন

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 414

বাংলা ফটো নিউজ : সৌদি আরবে নিয়োগকর্তার হাতে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। এবার ফিলিপাইনের এক গৃহকর্মীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ধনবান গৃহকর্তার বিরুদ্ধে। ওই নারীর ‘অপরাধ’ তিনি আসবাবপত্র বাড়ির বাইরে রোদে ফেলে রেখেছিলেন। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনা হয়।

ফিলিপিনো লাভলি অ্যাকোস্টা বারুয়েলো (২৬) রাজধানী রিয়াদের একটি ধনী ব্যক্তির বাসায় কয়েক মাস আগেই কাজ নিয়েছিলেন। একটি দামি আসবাবপত্র রোদে ফেলে রাখায় সেটার রং-চটে যাওয়ার ঝুঁকি থাকায় ওই নারীর ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ। ৯ মে বাড়ির বাগানের একটি গাছে লাভলির হাত ও পা শক্ত করে বেঁধে তাঁকে নির্যাতন করা হয়। আর সেটার ছবি ধারণ করেন ওই ফিলিপিনো নারীর এক সহকর্মী।

ফিলিপাইনের পররাষ্ট্রবিষয়ক দপ্তর (ডিএফএ) বলেছে, ঘটনাটি তাদের অবগত করা হয় এবং দুই সন্তানের মা লাভলিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করা হয়। ডিএফএর একজন মুখপাত্র বলেন, নির্যাতনের শিকার গৃহকর্মী লাভলি সৌদি আরব থেকে ৯ মে ম্যানিলায় পৌঁছেছেন।

লাভলির এক সহকর্মী নিজ দেশে ফিরতে সাহায্য চেয়ে বলেছেন, ছোটখাটো ভুল হলেই তাঁদের নিয়োগকর্তারা তাঁদের ওপর চরম নির্যাতন চালান।

ফিলিপাইনের লা ইউনিয়নে নিজের বাসায় ফেরার পর লাভলি চলতি সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন ‘আমাকে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। সৌদিতে থাকা অন্য ফিলিপিনো নারীদের নিজ দেশে ফিরিয়ে আনতেও সাহায্য চাই। নির্যাতনের সময় আমার ছবি তুলেছিলেন স্বদেশি এক সহকর্মী। এখন আমি তাঁদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত।’

বাংলাদেশ, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ নারী সৌদিতে কর্মরত। দেশটিতে বিদেশি নারী গৃহকর্মীদের ওপর নিপীড়নের অসংখ্য অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews