1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:13 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে সেপটিক ট্যাংকে পড়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : Tuesday, May 21, 2019
  • 520

বাংলা ফটো নিউজ : সাভারের কলমা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে আশা বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কলমা উত্তরপাড়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীর মরদেহ উদ্ধার করে।আশা সাভারের কলমা এলাকার হিরু মিয়ার মেয়ে। তিনি স্বামী মাসুদুর রহমানকে নিয়ে কলমার উত্তরপাড়ায় থাকতেন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, সকালে নিজ বাড়ির শৌচাগারে গিয়ে কমোড ভেঙে আশা সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যান। তখন স্থানীয়রা তাকে উদ্ধারের ব্যর্থ হয়। পরে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে।

গভীর ট্যাংকে অক্সিজেন না থাকায় অসুস্থ হয়ে আশা মারা যান। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews