1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 23, 2026, 4:10 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

অরুণাচলে জঙ্গি হামলায় নিহত ১১

  • আপডেট টাইম : Tuesday, May 21, 2019
  • 462

বাংলা ফটো নিউজ : উত্তর-পূর্ব ভারতের চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে জঙ্গিদের অতর্কিত হামলায় বিধায়কসহ ১১ জন নিহত হয়েছেন। ‘বর্বরোচিত’ হামলার নিন্দা করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুরু হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান। তবে ঘাতকেরা এখনো কেউ ধরা পড়েনি। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আঞ্চলিক দল এনপিপির বিধায়ক তিরং আবো সদলবলে আসাম থেকে অরুণাচল প্রদেশে নিজের বিধানসভা কেন্দ্র খোনসায় যাচ্ছিলেন। এনপিপির প্রার্থী তিরং আবোর গাড়িবহর লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিতে গুলি শুরু করেন। ঘটনাস্থলেই আবো, তাঁর নিরাপত্তা রক্ষীসহ ১১ জনের মৃত্যু হয়।

পুলিশের ধারণা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএনের আইএম গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তবে কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এই ঘটনার দায় স্বীকার করেনি।

দলীয় বিধায়কের হত্যাকাণ্ডের কড়া ভাষায় নিন্দা করেছেন এনপিপি সভাপতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। হত্যাকারীদের কড়া শাস্তির দাবি করেন তিনি।

ঘটনার নিন্দা করেছেন বিজেপিশাসিত অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও। টুইট বার্তায় তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজেজুও এ ঘটনার নিন্দা করেছেন। টুইট বার্তায় নিহত ১১ জনের পরিবারের প্রতি শোক জানিয়ে রিজেজু জানান, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গোটা ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। অরুণাচল প্রদেশেও রয়েছে লোকসভার ২টি আসন। পাশাপাশি সিকিম ও অরুণাচলে রয়েছে বিধানসভারও ভোট গণনা। এর আগে এই জঙ্গি হামলায় আতঙ্কিত সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews