বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে জয়পুরা এলাকা থেকে মুন্নি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) দুপুরে এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্নি নীলফামারী জেলা সদর থানার সাবুল্লী পাড়ার মহিউদ্দিনের মেয়ে। তিনি তার স্বামী রুবেলের সঙ্গে ধামরাইয়ে থাকতেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে এলাকার একটি ভাড়া বাড়িতে নিজ কক্ষে মুন্নিকে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply