1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Thursday, May 23, 2019
  • 313

বাংলা ফটো নিউজ : সাভারস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পঞ্চম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ও সাভার কলেজের শিক্ষক প্রফেসর কাজী সালেহ আহমেদ, সংগঠনের সহ-সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, হাজী ইউসুফ গাজী, কামরুজ্জামান লিটন প্রমুখ। ইফতার পূর্ব অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মাইনুল হোসেন খান নিখিল বলেন, মানবতাই মুক্তি এবং সততাই শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার স্বাক্ষর রেখে চলেছেন। সারা বিশ্বে তার পরিচিত। সৎ মানুষের শক্তি পাহাড় সমান। আপনারা চাঁদপুর থেকে সাভারে এসে উন্নয়নে স্বাক্ষর রেখে চলছেন। এ কর্মযজ্ঞ দেশ ও জাতির গর্ব। তিনি সর্ব ক্ষেত্রে মানবতার কল্যাণে কাজ করতে সভ্যতা ও সততার পরিচয় দিয়ে চলতে সকলকে আহবান জানান। কেননা মানুষের কল্যাণে কাজ করার মতো সহজ পথ আর নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews