1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

১৬ সেকেন্ডে ধসে গেল ২১ তলা ভবন!

  • আপডেট টাইম : Thursday, May 23, 2019
  • 410

বাংলা ফটো নিউজ : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত একুশ তলা ভবন মার্টিন টাওয়ার। ভবনটি তৈরিতে ব্যবহার হয়েছিল ১৬ হাজার টন ইস্পাত। যুক্তরাষ্ট্রের সাবেক দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কোম্পানি বেথলেহেম স্টিলের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত এই ভবন ভাঙতে সময় লেগেছে মাত্র ১৬ সেকেন্ড!

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, মার্টিন টাওয়ারটি ১৯৭২ সালে বেথলেহেম স্টিল কোম্পানির প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ার পর বারো বছর ভবনটি ফাঁকা পড়ে ছিল। এ জন্য গত রোববার বিস্ফোরকের সাহায্যে এটি সুনিয়ন্ত্রিত উপায়ে ভেঙে ফেলা হয়।

টাওয়ারটি ওই এলাকার এক ঐতিহাসিক ভবন ছিল। তাই এটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে স্থানীয়রা জড়ো হয়েছিলেন। ভবনটি বিস্ফোরকের সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে ভেঙে ফেলা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ঠিক ১৬ সেকেন্ডের মধ্যে ভবনটি পুরোপুরি ধসে পড়ে। এ সময় চারদিক গাঢ় ধুলায় ঢেকে যায়।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিকট শব্দে ভবনটি ভেঙে পড়েছিল। ভবনটি ভাঙায় মোট ২১৯ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়।

এদিকে এনবিসি বলছে, মার্টিন টাওয়ারের বর্তমান মালিক ভবনটিকে ফের চালু করতে নানা উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি এক সময় বুঝতে পারেন, পুনরায় চালুর করার চেয়ে এটি ভেঙে ফেলা লাভজনক। এরপরই ভবনটি ভাঙার প্রস্তুতি শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews