1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যৌথ অভিযানে নারীসহ ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

  • আপডেট টাইম : Thursday, May 23, 2019
  • 537
  • বাংলা ফটো নিউজ ; যৌথ অভিযান চালিয়ে সাভারে নারীসহ ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ইমতিয়াজ শেখের ছেলে মোঃ আক্কাস (৩৮), বিদ্যুৎ খানের ছেলে সুমন (২৭), সিংগাইর থানার মৃত আলী হোসেনের মেয়ে রেশমা (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল (২০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার স্বর্ণগ্রামের লতিফ ফরাজীর ছেলে রায়হান (২২) ও সাভারের ফুলাবড়িয়া এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (২৪)।

এছাড়াও সাভার মডেল থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলেন, সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সাত্তারের ছেলে চিতা রুবেল, মজিদপুরের গনির ছেলে রনি ও রাজাশনের মহসিনের ছেলে ইমতিয়াজ।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদকে সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাতভর সাভার মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আটক ৯ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে। আর ঈদকে এর সামনে রেখে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews