1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:32 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, May 23, 2019
  • 306
  1. বাংলা ফটো নিউজ ; বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কাউছার ইসলাম শাহীন নামে এক যুবক গ্রেপ্তার। বুধবার দিবাগত রাতে মামলা দায়েরের পর মধ্যরাতে সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ।

ভুক্তভোগী ওই কিশোরীর করা মামলার এজাহার থেকে জানা যায়, সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়া এলাকার আসলাম মিয়ার ভাড়া বাড়ির দ্বিতীয় তলার ফ্যাটের একটি কক্ষে পরিবার নিয়ে ওই কিশোরী থাকতেন। অপর একটি রুমে অভিযুক্ত কাউছার ইসলাম শাহীনও ভাড়া থাকতেন। পাশাপাশি কক্ষে থাকার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক ও পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহিন তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ের জন্য চাপ দিলে শাহীন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী গতকাল রাতে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ওই কিশোরীর করা মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews