1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:55 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার পৌর আওয়ামী লীগের ইফতার মাহফিল

  • আপডেট টাইম : Sunday, May 26, 2019
  • 658

বাংলা ফটো নিউজ : সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল গণির সভাপতিত্বে আজ রবিবার সন্ধ্যায় থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা আব্দুল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবদুল হালিম, সাভার পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা ড. রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিষ্ঠু, সাভার প্রেসক্লাবের সভাপতি সম্পাদক নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিক নিউটন, কাউন্সিলর হাজী সেলিম মিয়া, কাউন্সিলর হাজী আব্বাস আলী, কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা,যুবলীগ ঢাকা জেলা সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সোনাহর, আওয়ামী লীগ নেতা হাফিজউদ্দিন, আওয়ামী লীগ নেতা সাগর সাহা, যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, পৌর ছাত্রলীগ নেতা আতাউর রহমান অভি প্রমুখ।

ইফতার মাহফিল শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি কমাতে আরও ৪ হাজার নতুন করে সাইক্লোন সেন্টার তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, আগামী জুলাই মাসের পর থেকে নতুন সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ শুরু হবে। যাতে বাংলাদেশের মানুষ দুর্যোগে কোন কষ্ট না পায়। এছাড়া বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews