বাংলা ফটো নিউজ : বাল্যবিবাহ নিরসনে সাভারে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেসরকারী এনজিও রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এর ’হিয়া প্রকল্প” সাভার শাখা অফিসে এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় সাভারের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।
বাল্যবিবাহের ফলে মেয়েদের পড়ালেখার মান কমে যেতে পারে। তাদের আয়রোজগার কমে যেতে পারে এবং তারা ব্যাপক হারে পারিবারিক সহিংসতার শিকার হতে পারে। এ ছাড়া গর্ভকালীন জটিলতা থেকে তারা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে, যা মাতৃ ও শিশুমৃত্যুর হার বাড়িয়ে দেবে।
কর্মশালায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন “হিয়া” প্রকল্পের প্রকল্প কর্মকর্তা প্রসেনজিত দাস। তিনি বাল্যবিবাহ প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবসহ এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবিহিত করেন। এছাড়াও বাল্যবিবাহ বন্ধে সমাজে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়ে বিষদ আলোচনা করেন তিনি।
কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, বাংলাভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুস শাহীন, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা ফটো নিউজ’র সম্পাদক মোঃ রওশন আলী, অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ, দপ্তর ও প্রচার সম্পাদক এসএম সবুজ, আরটিভির স্টাপ রিপোর্টার (সাভার) জিয়াউর রহমান জিয়া, এসএটিভির সাভার প্রতিনিধি রুপোকুর রহমানসহ “হিয়া” প্রকল্পের প্রকল্প সহযোগী শরিফুর রহমান প্রমুখ। সাংবাদিকরা এসময় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং এতে সার্বিক সহযোগীতার আশ্বাসও দেন।
Leave a Reply