1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:54 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, May 31, 2019
  • 333

বাংলা ফটো নিউজ : অনুষ্ঠিত হলো সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। আজ শুক্রবার সন্ধ্যায় সাভার থানা রোডের ক্যাফে মেট্রোতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য কর্মকান্ড তুলে ধরে নিজ আসন (ঢাকা-১৯) সাভারের উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করে বলেন,  সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজালাখ ফার্মের উত্তর পার্শ্বের জায়গাটি এতদিন পরিত্যক্ত ছিল। ব্যক্তি, গোষ্ঠীর নামে এ জায়গাটি লিজ দেয়া হয়েছে।ভূমি মন্ত্রণালয় সেই লিজ বাতিল করলে আমরা সেখানে মডেল মসজিদ, শিল্পকলা একাডেমী, হকার্স মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গার্লস গাইড, স্কাউট কার্যালয় সহ ৫ টি ভবনের নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করেছি।জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে বাস্তবে রূপ দিতে হবে। তবেই সাভার হবে আপনার, আমার, সকলের স্বপ্নের নগরী।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঞ্জুর হোসেন, আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তাজয়ার, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শওকত আলী মাহমুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির শিমুলতলা জোনাল অফিসের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর ডিবির ওসি আবুল বাসার, সাভার থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম।

এছাড়াও সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, পৌর কাউন্সিলর হাজী আব্বাস আলী, কাউন্সিলর আয়নাল হক গেদু, কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, ফোয়াসের সাবেক সভাপতি ডাঃ আবদুর রাজ্জাক, ফোয়াসের সহ-সভাপতি ওয়াকিলুর রহমান, উত্তরা ব্যাংক সাভার শাখার ম্যানেজার আবু সাঈদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ডা. শামীম আহম্মেদ, সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম বাঙালী, সাভার থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, প্রিন্স এ্যাডুকেশন গ্রুপের চেয়ারম্যান রাসেল উদ্দিন প্রিন্স, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়, টিআইবির কর্মকর্তা আতিকুর রহমান আতিক, এ্যাডভোকেট আবদুল আউয়াল, চলচ্চিত্র পরিচালক এমএ হক অলিক, ব্যবসায়ি সামসুল আলম, আরিফুর রহমান, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, উদিচীর সাভার শাখার সভাপতি বাবুল মোড়ল, সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অমর চাঁদ মন্ডল, যুবলীগ নেতা শেখ সাঈদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন স্তরের লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি বক্তব্যে পৌর মেয়র হাজী আবদুল গণি বলেন, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসের ফজিলত চিন্তা করে সকল মুসলিমদের এগিয়ে যেতে হবে। আমাদেরকে রমজানের গুরুত্ব দিতে হবে। তাহলে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে রমজান ও ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন পৌর এলাকার স্মরণিকা আবাসিক এর বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবদুল বাছেদ।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানটি সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে চঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গৌবিন্দ আচার্য্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews