1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:54 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভূল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যু, আটক ১ 

  • আপডেট টাইম : Tuesday, June 11, 2019
  • 352
সাভারে ভূল চিকিৎসায় এক নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে হাসপাতালটির বিপনন কর্মী সামসুন্নাহারকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে সাভার থানা স্ট্যান্ড এলাকায় অবস্থিত পলাশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক (প্রাঃ) লিমিটিডে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ওই নারীর নাম তানিয়া খাতুন (২০)। সে স্বামী আজিজুল হাকিমের সাথে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার সাত্তারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরী পোশাক কারখাায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত সামসুন্নাহার মাদারিপুর জেলার সদর থানার পাঁচখোলা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। সে বেসরকারী এনজিও ব্র্যাকের স্বাস্থ্যকর্মী হিসেবে চাকুরীর পাশাপাশি পলাশ হাসপাতালে রোগী সরবরাহ করতেন।
পলাশ হাসপাতালের সিনিয়র নার্স মোসাঃ রুবি খানম বলেন, সোমবার দুপুরে তানিয়া নামে একজন গর্ভবতী নারী প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন। এসময় আমরা তার ফিটনেস ও যাবতীয় পরিক্ষা করিয়ে অপারেশন থিয়েটারে পাঠাই। সেখানে হাসপাতালের মালিক এবং সিজারিয়ানের সার্জন ডাঃ সৈয়দ মোকাররম হোসেন পলাশের উপস্থিতিতে এ্যানেস্থেশিয়া চিকিৎসক টিটু তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই ধীরে ধীরে রোগীর অবস্থায় খারাপ হয়ে যায়।
নিহতের স্বামী আজিজুল হাকিম অভিযোগ করেন, সুস্থ্য অবস্থায় আমার স্ত্রীকে সিজারের জন্য পলাশ হাসপাতালে নিয়ে যাই। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ আমার অনুপস্থিতিতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। একপর্যায়ে আমার স্ত্রী নিস্তেজ হয়ে পরলে হাসপাতাল কর্তৃপক্ষ তরিঘরি করে আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। কিন্তু ঢাকা মেডিকেলে আনার পর দায়িত্বরত চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে হাসপাতালের মালিক ডাঃ সৈয়দ মোকাররম হোসেন পলাশ বলেন, গর্ভবতী নারীর সিজারের জন্য আমরা অপারেশন থিয়েটারে ঢুকাই। এসময় তাকে এ্যানেস্থেশিয়া দেয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। এঘটনায় আমাদের সামর্থ অনুযায়ী চেষ্টা পর প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক বলেন, গর্ভবতী নারীর মৃত্যুর খবরটি শুনেছি। এঘটনায় রোগীর স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews