1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:54 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Friday, June 14, 2019
  • 373

বাংলা ফটো নিউজ : সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকার হাজী জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিস জানায়, সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনে পাঁচজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এ সময় একজন নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকে একটি বাঁশ উঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তাঁর মৃত্যু হয়। পরে আরেক শ্রমিক তাঁকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে মারা যান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর থেকে অন্য তিনজন নির্মাণ শ্রমিক ও বাড়িওয়ালা পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত দুই নির্মাণশ্রমিকের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ পিয়াল বলেন, ওই নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews