1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 23, 2026, 4:10 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাবে গুজরাটে ঝড়, নিহত ৬

  • আপডেট টাইম : Friday, June 14, 2019
  • 442

বাংলা ফটো নিউজ : ভারতে  ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাবে গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে গুজরাটের নর্মদায় দুজন, তাপিতে দুজন, দাং এলাকায় একজন ও গান্ধীনগরে একজন নিহত হয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঝড়ের গতিমুখ কিছুটা পরিবর্তন হয়ে গুজরাট উপকূলের ভেরাভাল ও দ্বারকার মাঝামাঝি এলাকায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাবে মহারাষ্ট্র ও গোয়া রাজ্যেও শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। মহারাষ্ট্র সরকার সেখানকার সব সমুদ্রসৈকত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

গুজরাট রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তিন লাখ ১০ হাজার মানুষকে। বাতিল করা হয়েছে বহু ট্রেন।  বুধবার সন্ধ্যা ৬টা থেকেই ট্রেন বাতিল করা হয়। রেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রায় ১১০টির মতো ট্রেন বাতিল করা হয়েছে। ২৮টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। মাত্র দুটি ট্রেন গুজরাটের ওখা থেকে সৌরাষ্ট্র পর্যন্ত যাতায়াত করছে, যাতে ওই ট্রেন দুটিতে করে এলাকা ছাড়তে পারেন বাসিন্দারা। আগামী ১৪ জুন পর্যন্ত ট্রেনগুলো বাতিল থাকবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঝড়ের কারণে গুজরাটের বিমান চলাচলেও প্রভাব পড়েছে। রাজ্যের পোরবন্দর, দিউ, ভাবনগর, কেশোদ, কান্দালারসহ একাধিক বিমানবন্দরে গতকাল মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের কেন্দ্রশাসিত দিউ থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews