1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

৬ বছর পর বাজেট পেশের দিন সংসদে বিএনপি

  • আপডেট টাইম : Friday, June 14, 2019
  • 362

বাংলা ফটোনিউজ : একাদশ জাতীয় সংসদে এবার বাজেট পেশের দিন বিরোধী দল হিসেবে বিএনপি আছে। ছয় বছর পর তারা দেশের ৪৮তম বাজেট পেশের দিন সংসদে উপস্থিত আছে।বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সর্বশেষ ২০১৩ সালের বাজেট অধিবেশনে অংশ নিয়েছিল। এরপর গত পাঁচ বছর বিএনপি সংসদে ছিল না। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের জোট হয়ে অংশ নেয়। তাতে তারা ছয়টি আসন এবং জোটের শরিক গণফোরাম দুটি আসন পায়।

নির্বাচনের পর থেকে বিএনপি সংসদে অংশ না নেওয়ার কথা শুরুতে বলে এলেও শেষ মুহূর্তে গিয়ে তারা সিদ্ধান্ত পাল্টিয়ে সংসদে যোগ দেয়। তাদের পাঁচ সাংসদ গত ২৯ এপ্রিল শপথ নেন। এর আগে গণফোরামের দুজন সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। আসন অনুযায়ী বিএনপি একটিমাত্র আসনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচন করার সুযোগ পায়। দলটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews