1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:25 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব: নাসিম

  • আপডেট টাইম : Monday, June 17, 2019
  • 424

বাংলা ফটো নিউজ : প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরে তাঁর বাসভবনে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রাম হবে শহর’ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। বাজেটও প্রণয়ন করা হয়েছে এই লক্ষ্য বাস্তবায়নকে সামনে রেখে। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব। আওয়ামী লীগ সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার যে রূপকল্প দিয়েছেন, এ বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে।

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা অতীতে বাজেট দেওয়ার নামে মানুষকে আরও গরিব করেছে, মানুষকে আরও নিঃস্ব করেছে, সেই দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা ঠিক নয়। বিএনপি ও গণফোরাম বাজেট প্রতিক্রিয়ায় যে বক্তব্য দিয়েছে, তা শুধু বিরোধিতার কারণেই বিরোধিতা।

বিরোধীদের দলের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, তাদের কোনো ইতিবাচক রাজনীতি নেই, ইতিবাচক সিদ্ধান্তও নেই। দেশের প্রয়োজনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, সে বাজেট নিয়ে তারা অহেতুক সমালোচনা করছে। বর্তমান সরকার দেশের দুর্নীতি দমন ও উন্নয়নের জন্য যে কাজ করছে, সেটাকেই সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে।

প্রবৃদ্ধির হার উচ্চাকাঙ্ক্ষী হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। নাসিম বলেন, এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, পোশাকশিল্প, চামড়াশিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews